নিউজ ডেস্ক : ১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরম্যান্সে তাই মরচে পড়া স্বাভাবিক। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, দীর্ঘ এই বিরতিতে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে দীর্ঘ বিরতির ব্যাপারে মুশফিক বলেন, ‘টেস্টে দীর্ঘ বিরতিটা আমাদের জন্য সমস্যা হবে না। কারণ আমরা খেলার মধ্যেই ছিলাম। টেস্ট না খেললেও ওয়ানডেটা নিয়মিত খেলেছি। তাই আমাদের সমস্যা হবে না।’
এই সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘টেস্ট প্রস্তুতিতে আমাদের যে ঘাটতি ছিল তা কাটিয়ে উঠতে গত কয়েক দিনের টানা অনুশীলনে নিজেদের তৈরি করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্টকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৫ সালের জুলাই-আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Be the first to comment on "দীর্ঘ বিরতি সমস্যা হবে না: মুশফিক"