শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার সফল

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফ বলেন, আপনারা দেখছেন বিএনপি আমলে বেগম খালেদা জিয়া, কিভাবে দুর্যোগ মোকাবিলা করেছেন, আর শেখ হাসিনার সরকার কিভাবে মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রী দেশে না থেকেও ভয়বাহ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলার জন্য সকল নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, বুলগেরিয়াতে বসেও শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলার নির্দেশ দিয়েছেন। উপকূলীয় অঞ্চলের সকল জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দেশে সকল ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার অত্যন্ত অন্তরিক।

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

basic-bank

Be the first to comment on "দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার সফল"

Leave a comment

Your email address will not be published.


*