শিরোনাম

দেশ ডিজিটাল হলে দুর্নীতি কমবে ৮০ ভাগ: এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ ডিজিটাল হলে দুর্নীতি কমবে ৮০ ভাগ। কেননা দুর্নীতি হয় তথ্য আদান-প্রদানের সমস্যার কারণে। ডিজিটাল হলে আর সে সমস্যা থাকবে না। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল মানে উন্নয়ন, ডিজিটাল মানে কাগজ কলমকে বিদায় জানানো। তখন কম্পিউটারের মাউসে একটি চাপ দিলেই সব তথ্য আমাদের চোখের সামনে ভেসে উঠবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ১৯৯০ সালেই আমাদের দেশ ডিজিটাল হতে পারত। তখন সাবমেরিন ক্যাবল আমাদের বাড়ির কাছ দিয়েই বসানো হচ্ছিল। আমাদের বিনা পয়সায় সে ক্যাবলের সাথে সংযুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের নেতৃত্বে বুদ্ধিতে না কুলানোয় সে সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। আজ সেই সুযোগ গ্রহণ করতে আমাদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, এ ডিজিটাল মেলায় এসে আপনারা নিজেরা স্বপ্ন দেখবেন এবং সে স্বপ্ন পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ফরিদপুরের পুলিশ সুপার জামাল পাশা ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) এরাদুল হক।

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে ও সাদা কবুতর অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকেই অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী এ ডিজিটাল মেলা শুরু হয়। মেলা উপলক্ষে চারটি প্যাভিয়লনে ই-সেবা প্রদানকারী সরকারি কার্যালয়সমূহ বেসরকারি ই-সেবা প্রদানকারী ডিজিটাল সেন্টার, শিক্ষা ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই চারটি প্যাভেলিয়ন সাজানো হয়েছে। এই চারটি প্যাভেলিয়নে মোট ৫৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলা চলাকালীন সময়ে কোনো কোনো স্টল থেকে সরাসরি জনগণকে সেবা প্রদান করা হবে।

basic-bank

Be the first to comment on "দেশ ডিজিটাল হলে দুর্নীতি কমবে ৮০ ভাগ: এলজিআরডি মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*