শিরোনাম

নায়িকার শরীরে ১৪ কেজির লেহেঙ্গা

নিউজ ডেস্ক : সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে মাধুরী নেচেছিলেন প্রায় ২৫ কেজি ওজনের লেহেঙ্গা পরে। এবার ১৪ কেজির ওজনের লেহেঙ্গা গায়ে জড়িয়ে ছবির একটি গানে নাচলেন ২৬ বছরের প্রজ্ঞা জয়সওয়াল। এই অভিনেত্রী তেলুগু ছবির নায়িকা। তিনি অভিনয় করছেন ‘ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া’ নামের ছবিতে। এই ছবিতেই সোনার কাজ করা সবুজ-সোনালি রংয়ের ১৪ কেজি ওজনের লেহেঙ্গা পরে অভিনয় করেছেন প্রজ্ঞা।

নায়িকা সম্প্রতি এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। তারপর থেকেই ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তার পরনের সোনার লেহেঙ্গা। এই ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন, ‘১৪ কিলোগ্রামের সোনার লেহঙ্গা’। তারপর থেকেই সবার আগ্রহ প্রজ্ঞার ১৪ কেজি ওজনের সোনার লেহেঙ্গা নিয়ে।

রাঘবেন্দ্র রাও পরিচালিত এই ছবিটি হরিরাম বাবা নামে এক ভক্তের জীবনকাহিনী নিয়ে। তিরুপতি তিরুমালা পীঠস্থানের দেবতা ভেঙ্কটেশ্বরায়ার এই ভক্ত ১৫০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম। তার জীবনী নিয়েই নির্মিত হচ্ছে ছবি।

basic-bank

Be the first to comment on "নায়িকার শরীরে ১৪ কেজির লেহেঙ্গা"

Leave a comment

Your email address will not be published.


*