শিরোনাম

নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হবে: দুদু

নিউজ ডেস্ক : এবার আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দুদু বলেন, আপনি বাকশাল না কি আওয়ামী লীগকে পছন্দ করেন? আওয়ামী লীগকে পছন্দ করলে ৭ নভেম্বরকে মানতে হবে। আর যদি বাকশালে বিশ্বাসী হন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন। দেশে মতপ্রকাশ ও সভা-সমাবেশ করার স্বাধীনতা নেই বলে মন্তব্য করে তিনি বলেন, যখনই বিএনপি সভা-সমাবেশ করতে চায় তখনই সরকার বাধা দেয়।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হবে: দুদু"

Leave a comment

Your email address will not be published.


*