শিরোনাম

নেত্রকোনায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক : জেলার বারহাট্টা উপজেলার বড়ভিটা গ্রামে শ্বশুরবাড়িতে আব্দুল হাই(৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে নিহতের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের দাবি তিনি আত্মহত্যা করেছেন। নিহত আব্দুল হাই বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের কডরপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, প্রায় আট বছর আগে আব্দুল হাইয়ের সঙ্গে একই উপজেলার বড়ভিটা গ্রামের তোয়াচানের মেয়ে সুফিয়ার বিয়ে হয়। তাঁদের সাত বছরের একটি শিশু কন্যা রয়েছে। বেশকিছুদিন ধরে দিনমজুর আব্দুল হাইয়ের সঙ্গে সুফিয়ার দাম্পত্য কলহ চলছিল। নিহতের ছোট ভাই আব্দুল বারেক অভিযোগ করেন, ‘সুফিয়ার সঙ্গে একাধিক ব্যাক্তির পরকীয়ার সম্পর্ক রয়েছে। ওই পরকীয়ার জের ধরেই সুফিয়া তার লোকজনদের দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। ঘটনার পর পরই তার পরকীয়া প্রেমিকরা পালিয়ে গেছে।’ বারহাট্টা থানার ওসি মোঃ সালেমুজ্জামান জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলেই এর প্রকৃত রহস্য জানা যাবে।

basic-bank

Be the first to comment on "নেত্রকোনায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*