নিউজ ডেস্ক : আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণসহ করনেট সম্প্রসারণ ও জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা ২০১৬। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইলের উপকর কমিশনারের কার্যালয় চত্বরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি কর অঞ্চল খুলনার দুই নম্বর পরিদর্শী রেঞ্জের যুগ্ম কর কমিশনার গণেশচন্দ্র মণ্ডল, প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এবং বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস। মেলায় মোট পাঁটটি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। আয়করের টিন নাম্বার খোলা, রিটার্ন জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। নড়াইল উপ-কর কমিশনারের কার্যালয় এই মেলার আয়োজন করেছে।
নড়াইলে আয়কর মেলার উদ্বোধন
নড়াইলে আয়কর মেলার উদ্বোধন
Be the first to comment on "নড়াইলে আয়কর মেলার উদ্বোধন"