শিরোনাম

নড়াইলে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে শাহাজাদপুর উপজেলার সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মি,সুধি সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ নড়াইলের সভাপতি প্রশান্ত সরকার, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান,সমকালের জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম টুলু ও ইন্ডিপেনডন্ট টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান প্রমুখ। মানববন্ধনে জেলার সকল গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা তাদের বক্তব্যে অবিলম্বে সাংবাদিক শিমুলের হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন,রাজনৈতিক কোন্দলের শিকার হচ্ছে সাংবাদিকসহ সাধারন মানুষ, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিকরা কোন পক্ষ নেয় না অথচ আজ তারাই দ্বায়িত্বপালন কালে আক্রমনের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

basic-bank

Be the first to comment on "নড়াইলে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত"

Leave a comment

Your email address will not be published.


*