শিরোনাম

নড়াইলে ৩৪০ পিচ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নড়াইলে ৩৪০ পিচ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক : নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩২) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বাঐসোনার বাড়ি পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত এবং বাঐসোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সদস্য সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে ৩৪০ পিচ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.


*