শিরোনাম

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নিউজ ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামে ময়মনসিংহের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলমকে টাঙ্গাইলের পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের এআইজি মো. আনিছুর রহমানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রংপুরের, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায়কে বান্দরবানের, ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেনকে সাতক্ষীরার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মিজানুর রহমানকে ঝিনাইদহের, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীর ও সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগামের পুলিশ সুপার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন"

Leave a comment

Your email address will not be published.


*