শিরোনাম

প্রকাশ হলো শিপন-এ্যানির ‘এসোনা’ (ভিডিও)

নিউজ ডেস্ক : এবারই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হয়ে জুটি বেঁধেছেন শোবিজের পরিচিত দুই মুখ শিপন ও এ্যানি। গতকাল বৃহস্পতিবার এ জুটির প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটির শিরোনাম ‘এসোনা’। শিপন-এ্যানির পরিবেশনায় গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও নবীন শিল্পী মিজান।

এ প্রসঙ্গে ‘দেশা দ্য লিডার’ ছবির নায়ক শিপন বলেন, ‘গানের সঙ্গে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে। এটি প্রকাশের পর থেকে সবাই খুব প্রশংসা করছেন। কাজটি করে আমি সন্তষ্ট।’

এ্যানি বলেন, ‘এসোনা’ গানের মিউজিক ভিডিওটি বেশ রোমান্টিক। তাছাড়া শিপনের সঙ্গে আমার ক্যামেস্ট্রিটাও জমেছে। আশা করছি এখন গানটি সবাই উপভোগ করবেন।’

‘এসোনা’ গানের কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন রেজয়ান শেখ। চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের জাফলং-এর বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারন করা হয়েছে। এটি নির্মাণ করেছেন গীতিকার আলম নিজেই।

basic-bank

Be the first to comment on "প্রকাশ হলো শিপন-এ্যানির ‘এসোনা’ (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*