শিরোনাম

প্রথমবার হজ-ওমরাহে ভিসা ফি নেবে না সৌদি আরব

 নিউজ ডেস্ক:প্রথমবার হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ভিসা ভি মওকুফ করে পর্যটক ও কর্মরত প্রবাসীদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করেছে সৌদি আরব।

সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এই নতুন ফি নির্ধারণ করা হয়, যা আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, প্রথমবারের মতো যারা হজ ও ওমরাহ করবেন তাদের ভিসা ফি মওকুফ করা হলেও দুই বা তার বেশি সময় হজ বা ওমরাহ করতে হলে গুণতে হবে অর্থ।

প্রথমবারের মতো হজ বা ওমরাহ পালনকারী ছাড়া প্রথমবার সৌদি আরব ভ্রমণকারী যে কারও জন্য ‘সিঙ্গেল এন্ট্রি ফি’ ৫৩৩ ডলার, যা প্রায় বাংলাদেশি টাকায় ৪১ হাজার ৭৭৮ টাকা।

ছয় মাসের জন্য ‘মাল্টিপল এন্ট্রি ভিসা ফি’ ৮০০ ডলার, এক বছরের জন্য এই ফি ১৩৩৩ ডলার। দুই বছরের জন্য ‘মাল্টিপল এন্ট্রি ভিসা ফি’ ধরা হয়েছে ২১৩৩ ডলার।

আর সৌদি আরব হয়ে অন্য দেশে যাতায়াতের জন্য বা যাত্রাবিরতির জন্য ট্রানজিট ভিসা ফি গুণতে হবে ৮০ ডলার। আর সৌদি আরবের সমুদ্র বন্দর দিয়ে বাইরে ভ্রমণের ক্ষেত্রে ‘এক্সিট ভিসা ফি’ হবে ১৩ ডলার।

দেশটিতে ‘রেসিডেন্ট পারমিট’ নিয়ে কর্মরতরা একবারের জন্য দুই মাসের জন্য সৌদি আরবের বাইরে ভ্রমণের ক্ষেত্রে ‘এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি ফি’ হবে ৫৩ ডলার। ‘রেসিডেন্ট পারমিট’ থাকা পর্যন্ত পরবর্তী মাসের জন্য অতিরিক্ত গুণতে হবে প্রায় ২৭ ডলার করে।

তিনমাসের জন্য একাধিক ভ্রমণের ক্ষেত্রে ‘এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি ফি’ ১৩৩ ডলার। এক্ষেত্রে ‘রেসিডেন্ট পারমিট’ থাকা পর্যন্ত পরবর্তী মাসের জন্য অতিরিক্ত গুণতে হবে আরও ৫৩ ডলার করে।

তবে যেসব দেশের সঙ্গে ভিসা ফি বিষয়ে সৌদি আরব দ্বিপক্ষীয় চুক্তি করেছে সেইসব দেশের নাগরিকদের ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে না বলে সৌদি মন্ত্রিপরিষদের বরাত দিয়ে জানায় আল আরাবিয়া।

 

basic-bank

Be the first to comment on "প্রথমবার হজ-ওমরাহে ভিসা ফি নেবে না সৌদি আরব"

Leave a comment

Your email address will not be published.


*