শিরোনাম

প্রশাসনে পদোন্নতি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই : সংসদে জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনে সিনিয়র কর্মকর্তাদের উপেক্ষা করে জুুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির অভিযোগ নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট নীতিমালা মোতাবেক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। নীতিমালাটির নাম সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী।

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, উপ-সচিবসহ অন্যান্য পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি প্রদানের জন্য পরীক্ষা প্রথা চালু করতে সরকারের আপাতত কোন পরিকল্পনা নেই। উপ-সচিব এবং তদুর্ধ্ব পদে পদোন্নতির বিধিমালা সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ প্রসঙ্গে মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার আপতত সরকারের কোন পরিকল্পনা নেই। সরকার সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তবে বিশেষায়িত পদে এবং যে সকল সংস্থায় কারিগরী জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সকল সংস্থায় উপযুক্ত সামরিক, বেসামরিক এবং বিশেষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়ে থাকে।

 

basic-bank

Be the first to comment on "প্রশাসনে পদোন্নতি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই : সংসদে জনপ্রশাসনমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*