শিরোনাম

প্রিয়াঙ্কার সঙ্গে রসিকতায় করণ জোহর

নিউজ ডেস্ক : কফি উইথ করণ ৫ এর শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের বেশিরভাগ সময়জুড়ে প্রিয়াঙ্কার সঙ্গে রসিকতা করেন করণ জোহর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নও ছুড়ে দেন করণ। ব্যক্তিগত জীবনে পুরুষদের ভূমিকা, ব্রেক আপ নিয়ে বেশ খোলামেলা কথা বলেন প্রিয়াঙ্কা।

র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ প্রিয়াঙ্কাকে পাঁচটি প্রশ্ন করেন। একটি প্রশ্নেরও জবাব দিতে পারেননি প্রিয়াঙ্কা। তিন জন মুঘল বাদশাহের নাম জিজ্ঞাসা করেছিলেন করণ। সেই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, আরে বাবা। করণের শেষ প্রশ্ন ছিল, দেশের তিন জন প্রধানমন্ত্রীর নাম বলো তো? সেই প্রশ্নের জবাবেও প্রিয়াঙ্কার জবাব একটাই। আরে বাবা। তিন জন প্রধানমন্ত্রীর নাম বলতে ব্যর্থ হওয়ার নিজ দেশেই সমালোচিত হচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কার সঙ্গে রসিকতায় করণ জোহর"

Leave a comment

Your email address will not be published.


*