শিরোনাম

বড়পর্দায় জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বার্মা

নিউজ ডেস্ক : প্রচারে থাকার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার৷ তাই ফ্লপের আগুন ছুঁতে পারেনি তাঁর জনপ্রিয়তাকে৷ প্রচারের এই বাজারে সামনের সারিতে থাকতে এবারে পরিচালক রাম গোপাল বার্মার নতুন তুরুপের তাস সদ্য প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী৷

সিনেমার পর্দা থেকে আম্মার রাজনৈতিক উত্তরণের কাহিনী বড়পর্দায় তুলে ধরবেন বলে ঠিক করেই নিয়েছিলেন রামু৷ কিন্তু সদ্য প্রয়াত এআইডিএমকে নেত্রীকে নিয়ে এখনও আবেগের বন্যায় ভাসছেন মানুষ৷ তাই সরাসরি আম্মার জীবনকে না তুলে ধরে অন্য পথ অবলম্বন করতে চলেছেন পরিচালক৷ আম্মার পুরো কাহিনী তিনি দেখাবেন তাঁর ছায়াসঙ্গী শশীকলার দৃষ্টিকোণ থেকে৷ তাই সিনেমার নামও নাকি হতে চলেছে ‘শশীকলা’৷

অবশ্য রামুর আগেও একবার জয়ললিতার জীবনকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক মণিরত্নম৷ তবে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে৷ ‘ইরুভর’ নামের সেই ছবিতে জয়ললিতা ও তাঁর মেন্টর এমজিআরের কাহিনী ফুটিয়ে তুলেছিলেন মোহনলাল ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "বড়পর্দায় জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বার্মা"

Leave a comment

Your email address will not be published.


*