শিরোনাম

বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বে সম্মানিত শিক্ষিত মহান নেতা। তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি।  কিছু দিন আগে জনমত এসেছে ৭২ শতাংশ মানুষের কাছে শেখ হাসিনা জনপ্রিয়।’  তিনি আরো বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ জেলা। এই ভোলায় আছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। অনেক বিদেশী কোম্পানী এখানে শিল্প কারখানা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ভোলা-বরিশাল তেঁতুলিয়া নদীর উপর ব্রীজ নির্মানের জন্য ফিজিবিলিটি টেন্ডার হয়েছে। সে দিন বেশী দূরে নয়, পদ্মা ব্রীজ হলে,ভোলা-বরিশাল ব্রীজ হয়ে গেলে ভোলাও মূল ভূখন্ডের সাথে যুক্ত হবে।

নদী ভাঙ্গন রোধে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্ধ হয়েছে। শনিবার দুপুরে ভোলা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। বিকাল সাড়ে ৩ টায় দ্বিতীয় অধিবেশনে সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মো. মনিরুজ্জামানকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারন সম্পাদক করা হয়।

দীর্ঘ প্রায় একযুগ পরে দিন ব্যাপী এই সম্মেলন উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দেয়। লাইটিং, ব্যানার ফেস্টুন আর অর্ধশতাধিক তোরণে শহর যেন নতুন সাজে সাজানো হয়। ভোলা জেলার ৭ উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ভোলা সরকারি স্কুল মাঠে ঢোল বাদ্য বাজিয়ে সম্মেলনে অংশ নেয়। বেলা সাড়ে ১২টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভোলা জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  ভোলা-৪ আসনের এমপি পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মাহাবুবুর রহমান হিরন,ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান,যুবলীগ মহা নগর দক্ষিনের সহসভাপতি সোহরাব হোসেন,ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের নেতা মাকসুদুর রহমান,কাজী আল মাহামুদ,নাজমুল হক জুয়েল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ২০১৯ সালের মধ্যেই ভোলা জেলা মধ্যম আয়ের জেলা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*