নিউজ ডেস্ক : বাগদাদের পূর্বাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন।
পুলিশ ও চিকিৎসকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রাথমিক হামলার দায় কেউ স্বীকার করেনি।
এর আগে গত সপ্তাহে সদর সিটি এলাকায় একই ধরনের বিস্ফোরণের ঘটনায় ৩৬ জন নিহত ও কমপক্ষে ৫২ জন আহত হন। পরবর্তীতে ওই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

Be the first to comment on "বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১২, আহত ৫০"