শিরোনাম

বাগাতিপাড়ায় ইউএনও পার্কে ভাস্কর্য ভাঙচুর

নিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত ইউএনও পার্কে স্থাপিত হরিণের ভাস্কর্যের শিং ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়। তবে অবৈধভাবে ভূমি দখলকারীদের উচ্ছেদের ঘটনার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, সরকারের ইনোভেশন প্রকল্পের নির্দেশনা মতো জনগণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে উপজেলা পরিষদসংলগ্ন স্থানে গড়ে তোলা হয়েছে ইউএনও পার্ক। দখলে রাখা সরকারি সম্পত্তি উদ্ধার করে পার্কের অন্তর্ভুক্ত করা হয়। চার মাস পূর্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম প্রধান অতিথি থেকে পার্কটি উদ্বোধন করেন। এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সম্প্রতি এতে বৈচিত্র্য আনার জন্য কিছু বন্যপ্রাণির ভাস্কর্য স্থাপন করা হয়। গতকাল শুক্রবার রাতে পার্কের ওই ভাস্কর্যগুলোর মধ্যে পশ্চিম দিকের একটি হরিণের ভাস্কর্যের শিং ভেঙে দেয় দুর্বৃত্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ জানান, অবৈধভাবে কিছু দখলকারীকে উচ্ছেদ করে উদ্ধারকৃত জমি পার্কের অন্তর্ভুক্ত করায় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এমন ব্যক্তিরা ঘটনাটি ঘটাতে পারে। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।

basic-bank

Be the first to comment on "বাগাতিপাড়ায় ইউএনও পার্কে ভাস্কর্য ভাঙচুর"

Leave a comment

Your email address will not be published.


*