বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ মহামারী করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষকে খুঁজে বের করে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালার নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন। প্রতিদিনই কোন না কোন অসহায় ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি নিজে কিংবা তার কর্মীবাহিনী। শুধু দিনেই নয়,রাতেও চলছে এ কর্মকান্ড। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নেমেছেন। জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এদিকে ব্যক্তি উদ্যোগে এত সংখ্যক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনায় মেতে উঠেছে এলাকার মানুষজন।
গত ৪ এপ্রিল দুপুরে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের ত্রান তহবিলে খাদ্যসামগ্রী প্রদান করে এ কর্মকান্ডের উদ্বোধন করা হয়। এরপর থেকে জহুরপুর,বন্দবিলা,রায়পুর ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষকে খুঁজে বের করে তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন রাকিব হাসান শাওন ও তার বিশাল কর্মীবাহিনী। এ কর্মকান্ড এখনও অব্যাহত রয়েছে।
জানতে চাইলে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক,ব্যবসায়ী রাকিব হাসান শাওন বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ি কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রথম ধাপে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হলেও এর সংখ্যা আরো বাড়ানো হবে। আমি চাই একটি পরিবারকেও যেন না খেয়ে থাকতে না হয়।
গত উপজেলা পরিষদ নির্বাচনে রাকিব হাসান শাওন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়। শাওন’র মেসার্স রাকিব হাসান শাওন ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও রয়েছে শাওনের সরব উপস্থিতি।
বাঘারপাড়ায় শাওন’র খাদ্য সহায়তা প্রদান
বাঘারপাড়ায় শাওন’র খাদ্য সহায়তা প্রদান
Be the first to comment on "বাঘারপাড়ায় শাওন’র খাদ্য সহায়তা প্রদান"