শিরোনাম

বাড্ডায় ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আক্তার, আতিকুল, আলামিন, বাবু, সোহাগ, সিরাজ ও রুবেল।

বাড্ডা থানার এসআই নাসির হোসেন জানান, রবিবার রাতে বাড্ডার আলিফনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি চাপাতি, একটি ছোরা, ২টি লোহার শাবল ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "বাড্ডায় ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৭"

Leave a comment

Your email address will not be published.


*