শিরোনাম

বিদ্বেষে উসকানি: ডেইলি মেইলকে লেগোর বিজ্ঞাপন বন্ধ

নিউজ ডেস্ক : অভিবাসীদের নিয়ে বিদ্বেষ ছড়ানো সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন না দেওয়ার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি প্রচারণার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ডানপন্থি পত্রিকা ডেইলি মেইলে নিজেদের পণ্যের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে খ্যাতনামা খেলনা প্রস্তুতকারী কোম্পানি লেগো।
শনিবার বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, পত্রিকাটির মাধ্যমে নিয়মিত বিনামূল্যে শিশুদের খেলনা দিত ডেনিশ কোম্পানিটি। এখন তারা বলছে, ‘অদূর ভবিষ্যতে’ আর তা হবে না।

ডেইলি মেইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণ বলেনি লেগো। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের কথায় গুরুত্ব দিচ্ছেন তারা।

‘স্টপ ফান্ডিং হেইট’ নামের একটি গ্রুপ কয়েকটি পত্রিকাকে বিজ্ঞাপন না দিতে প্রচার চালায়।

অভিবাসীদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং ব্রেক্সিট নিয়ে গণভোটের আগে ও পরে বিদ্বেষ উসকে দেওয়ায় যুক্তরাজ্যের বেশ কয়েকটি পত্রিকার সমালোচনা করে তারা।

মার্ক অ্যান্ড স্পেনসার ও ওয়েট্রোজসহ অনেক কোম্পানির প্রতি ডেইলি মেইল, দ্য সান ও ডেইলি এক্সপ্রেসকে বিজ্ঞাপন দেওয়া বন্ধের আহ্বান জানায় তারা।

‘স্টপ ফান্ডিং হেইট’র একটি টুইটে সাড়া দিয়ে লেগো ডেইলি মেইলের সঙ্গে তাদের ‘প্রমোশনাল এগ্রিমেন্ট’ শেষ করার কথা নিশ্চিত করেছে।

একজন মুখপাত্র বলেছেন, “তৃতীয় পক্ষের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।

“আমরা নিশ্চিত করছি যে, ডেইলি মেইলের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়েছে। এবং ভবিষ্যতে প্রমোশনের কোনো পরিকল্পনা নেই।”

লেগোর পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শিশুদের ভাবনা জানতে তারা অনেক সময় ব্যয় করেছেন।

“যখন বাবা-মা ও দাদা-দাদি তাদের ভাবনা সম্পর্কে আমাদের জানান, তখন খুব গুরুত্বের সঙ্গে তা আমরা শুনি।”

লেগোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার বিষয়টি ডেইলি মেইলও নিশ্চিত করেছে।

basic-bank

Be the first to comment on "বিদ্বেষে উসকানি: ডেইলি মেইলকে লেগোর বিজ্ঞাপন বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*