শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাঁশিরভিটা গ্রামে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে একই পরিবারের মা, ছেলে ও পুত্রবধু নিহত হয়েছে।
জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল ওয়াদুদ জানান, পার্শ্ববর্তী আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নিয়েছিল জয়মনিরহাট ইউনিয়নের খাঁশির ভিটা গ্রামের আজিজার রহমান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাইনের তার ছিড়ে গেলে আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫) সংযোগ তার লাগাতে গিয়ে আটকে তাঁরে জড়িয়ে যায়। তার স্ত্রী মমতাজ (২৩) তাকে বাঁচাতে গিয়ে নিজেও আটকে গেলে আজিজার রহমানের স্ত্রী ছবিরন (৪২) দৌঁড়ে গিয়ে তাদের শরীর স্পর্শ করলে তিনিও আটকে যান। এমন অবস্থা দেখে আজিজার রহমান আলতাব মিয়ার বাড়িতে গিয়ে মেইন সুইচ বন্ধ করে দিতে বলেন। এদিকে তার আগেই ঘটনাস্থলে মারা যায় মা, ছেলে ও পুত্রবধু। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাত সাড়ে ১১টায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, চেয়ারম্যান সাহেব ফোনে বিষয়টি জানিয়েছেন। এখনো আমাদের ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

basic-bank

Be the first to comment on "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*