শিরোনাম

বুলগেরিয়ার সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’ সম্মেলনে অংশ নিতে রোববার (১৫ মে) এক সপ্তাহের জন্য ঢাকা ছেড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ মে পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন শেখ হাসিনা।

১৮ মে সকালে প্রধানমন্ত্রী লন্ডন থেকে বিশেষ একটি ফ্লাইটে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে রওনা হবেন। দুপুরে তিনি সোফিয়া বিমানবন্দরে পৌঁছাবেন।

এর পরদিন ১৯ মে প্রধানমন্ত্রী অংশ নেবেন ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে। পরদিন ২০ মে সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে বুলগেরিয়া ছাড়বেন।

২১ মে ভোর সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা।

basic-bank

Be the first to comment on "বুলগেরিয়ার সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*