শিরোনাম

‘বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গ্রেফতার শফিক রেহমান একাধিক বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘রিমান্ডে শফিক রেহমান জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। বৈঠকে যারা ওই পরিকল্পনায় অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন।’ ‘রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া গেছে। সেগুলো কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। এছাড়া তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টায় টাকা পয়সা দেওয়া নেওয়ার বিষয়েও তথ্য পেয়েছ। কত এবং কিভাবে সে অর্থ লেনদেনের কথা হয়েছে তা  আমরা তদন্ত করছি। তবে রিজভী আহমেদ সিজারকে জিজ্ঞাসাবাদ করতে পারলে এ বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য জান‍া যাবে।’

মনিরুল ইসলাম বলেন, ‘২০১৫ সালের আগস্টে মামলা হলেও তদন্ত এগোতে পারেনি। কারণ বেশ কিছু দলিল দস্তাবেজ আমাদের হাতে ছিলো না। সেগুলো আমাদের এলে তদন্তের পর পুরো ঘটনা বেরিয়ে আসবে।’ লন্ডন প্রবাসী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তদন্তের প্রয়োজনে সব দিক খতিয়ে দেখব।’ গত শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

basic-bank

Be the first to comment on "‘বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান’"

Leave a comment

Your email address will not be published.


*