নিউজ ডেস্ক : চলতি বছর মেসিকে হটিয়ে আবারো ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই পুরস্কার নিয়ে যথারীতি এখনও চলছে তর্ক বিতর্ক।
এমতাবস্থায় বার্সা প্রেসিডেন্ট সোসেফ বার্তামেউ বললেন, প্রতি বছর ব্যালন ডি’অর বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিরই পাওয়া উচিত!
বার্তামেউ অনেকটা গর্বের সাথেই বলেছেন, ব্যালন ডি’অর অবশ্যই মেসির কাছে সবসময় যাওয়া উচিত। যেহেতু সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। আরো অনেক ভাল খেলোয়াড় অবশ্যই আছে। কিন্তু নিঃসন্দেহে মেসি এক নম্বর।
চলতি মাসে রোনালদো চতুর্থবারের মত বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুরস্কার লাভ করেন। তবে পাঁচবার এই পুরস্কার নিজের করে নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম সবার আগে লিখে রেখেছেন মেসি। যদিও রোনালদোর এই প্রাপ্তি নিয়ে বিশেষ করে ক্যাম্প ন্যুতে যথেষ্ট প্রশ্ন রয়েছে। রোববারও কাতালান ডার্বিতে এস্পানেয়লের বিপক্ষে মেসির অসাধারণ পারফরমেন্সে বার্সেলোনা ৪-১ গোলে জয়ী হয়েছে। কিন্তু রোনালদো মূলত রিয়ালকে ১১ বারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা, সুপার কাপ ও পর্তুগালকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা উপহার দেবার কারণেই এই পুরস্কার জয় করেছেন।
২০০৭ সালে ব্রাজিলিয়ান তারকা কাকার পরে গত নয় বছরে রোনালদো ও মেসি নিজেদের মধ্যে এই ট্রফিটি ভাগাভাগি করে নিয়েছেন।

Be the first to comment on "‘ব্যালন ডি’অর প্রতি বছর মেসিরই পাওয়া উচিত!’"