নিউজ ডেস্ক : ভূয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি নেয়ার প্রচেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়নের ফরাজ আলীর ছেলে রবিউল করিম, একই গ্রামের আসাফ আলীর ছেলে আমিরুল ইসলাম, ইউনুস আলীর ছেলে জেল হক আলী, গোপালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রহমত উল্লাহ, সাতবাড়িয়া গ্রামের আমানত আলীর ছেলে হাফিজুর রহমান।
সম্প্রতি পাবনায় পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেয়াকে কেন্দ্র করে একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
পাবনা সদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাই জানিয়েছেন, এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলার মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হবে। তবে আটককৃতদের ভাঙ্গুড়া থেকে পাবনায় আনা হয়েছে।
এ বিয়য়ে ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গাজী মকছেদুর রহমান বলেন, যাদেরকে আটক করা হয়েছে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান নয়। তবে কোথা থেকে তারা এই সনদ সংগ্রহ করেছেন তা তিনি জানেন না। তবে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে এ ধরনে আচরণ করা উচিত হয়নি। এদের সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

Be the first to comment on "ভূয়ামুক্তিযোদ্ধা সনদে চাকরি নেয়ার প্রচেষ্টায় আটক-৫"