শিরোনাম

মঞ্চে বসে পর্ন ছবি দেখে ধরা পড়লেন কর্নাটকের শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : ২০১৫ সালে ভারতের ওড়িশার বিধানসভার ভেতরে বসে পর্ন দেখে কেলেঙ্কারি বাঁধিয়েছিলেন কংগ্রেস বিধায়ক নবকিশোর দাস। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশটির কর্নাটকের শিক্ষামন্ত্রী তানভীর সাইত। টিপু জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বসেই পর্ন ছবি দেখতে দেখতে ধরা পড়লেন ক্যামেরায়।
এ ঘটনায় কর্নাটকের কংগ্রেস সরকারকে বেশ অস্বস্তিতেই ফেলে দিলেন রাজ্যের শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তানবির।
বৃহস্পতিবার কর্নাটকের রায়চূড়ে টিপু জয়ন্তীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চে বসে মন্ত্রীর নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখার ছবি স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেখানো হয়। তার পরেই বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় হইচই।
অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে নেমেছে বিরোধী শিবিরও। আগে যে বিজেপি’র মন্ত্রীরা এই পর্ন দেখতে গিয়েই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, তাঁরাই এখন কংগ্রেসের বিরুদ্ধে পর্ন ইস্যুতে সুর চড়াচ্ছেন। যদিও যে মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ, সেই তানবির সাইত পুরো ঘটনা অস্বীকার করেছেন।
তার দাবি, রাজ্যের অন্যান্য প্রান্তে টিপু জয়ন্তীর অনুষ্ঠান কেমন চলছে তা তিনি নিজের মোবাইলে দেখছিলেন। সেই সময়ে কেউ হোয়াটসঅ্যাপে তাকে ওই ভিডিওগুলি পাঠায়।
তানভীর আরও দাবি করেন, অনুষ্ঠানস্থলে তাদের দু’জনকে ঘিরে একাধিক টিভি ক্যামেরা ছিল। সেখানে বসে অশ্লীল ভিডিও দেখলে সেই ছবি যে সহজেই ক্যামেরায় ধরা পড়বে, তা জেনেও কেউ এমন বোকার মতো কাজ করবে না। যদিও, এই সমস্ত যুক্তি মানতে নারাজ বিজেপি। তারা অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা দাবি করেছে।

basic-bank

Be the first to comment on "মঞ্চে বসে পর্ন ছবি দেখে ধরা পড়লেন কর্নাটকের শিক্ষামন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*