নিউজ ডেস্ক : অতিরিক্ত মদ পান করে ৫ম তলা ভবনের ছাদ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাগন শরীফ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে শহরের উত্তর চাষাঢ়া এ ঘটনা ঘটে।
নিহত সাগর শরীফ উত্তর চাষাঢ়া সাদেক আলীর ছেলে। সে গত এক মাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান পরিবারের বরাদ দিয়ে জানান, সাগর শরীফ তার বন্ধু তানভীর আহম্মেদের সঙ্গে নিজ ভবনের ৫ম তলার ছাদে বসে মদ পান করছিলেন। রাত সাড়ে ৩টার দিকে মদ পান শেষে তানভীর মদ পান করার সরঞ্জাম রাখতে ঘরে যায়। এ সময় সাগর শরীফ ছাদে বসে সিগেরেট খাচ্ছিল। পরে তার ছাদে এসে দেখে শরীফ ছাদে নাই। তার চিৎকারে আশপাশের লোক এসে দেখে শরীফ ভবনের নীচে পরে আছে। স্বজনারা তাকে উদ্ধার হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মদ পানে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু

Be the first to comment on "মদ পানে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু"