নিউজ ডেস্ক: মন্ত্রিসভার বর্ধিতকরণ পিছিয়ে গেছে। গতকাল বুধবারের মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয়েছে। ফলে মন্ত্রিসভার বর্ধিতকরণও পিছিয়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। এজেন্ডাও পাঠানো হয়েছিল মন্ত্রীদের কাছে।
অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রধানমন্ত্রীর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন-এ জন্য মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। একই কারণে মন্ত্রিসভার বর্ধিতকরণ প্রক্রিয়াও পিছিয়েছে।
মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য জানান, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক হয় সোমবার। প্রধানমন্ত্রীর বুলগেরিয়া সফরের জন্য গত সপ্তাহের বৈঠক হয়নি। আগামীকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন। সেখান থেকে ফেরার পর আগামী সোমবার বৈঠক হবে কি না, তা নিশ্চিত নয়।
তিনি জানান, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু কয়েক দিনের টানা পরিশ্রমের কারণে প্রধানমন্ত্রীর বিশ্রাম প্রয়োজন। এ জন্য বৈঠক বাতিল করা হয়েছে।

Be the first to comment on "মন্ত্রিসভার বর্ধিতকরণ পিছিয়ে গেল"