নিউজ ডেস্ক : যদি কেউ মাদার টেরেসার উপরে বায়োপিক বানাতে চান, তবে তাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ।এমন ইচ্ছার কথা জ্যাকলিন জানিয়েছিলেন ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার ‘রয়’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে। তার প্রমোশনে এক প্রশ্নের উত্তরে জ্যাকলিন তার মনোবাঞ্ছা প্রকাশ করেছিলেন।
তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কোনো বায়োপিকে অভিনয় করতে চান? এর উত্তরে জ্যাকলিন বলেছিলেন, যদি কখনও মাদার টেরেসাকে নিয়ে ছবি হয়, তবে তাতে তিনি অভিনয় করতে আগ্রহী। একই সঙ্গে বলেছিলেন, ‘মাদারকে নিয়ে একটি ছবি হওয়া উচিত। কারণ, ভারতের ইতিহাসে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
রোববার ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসা সন্ত হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এবার কি বলিউডের কোনও পরিচালক বায়োপিকের কথা ভাববেন? আর সেই বায়োপিকে অভিনয়ের জন্য জ্যাকলিন কি ডাক পাবেন? সময়ই দেবে তার উত্তর।

Be the first to comment on "মাদার টেরেসার মুখ্য চরিত্রে অভিনয় করতে চান জ্যাকলিন"