শিরোনাম

মাশরাফি-সাকিব-তামিমরা কে কোন দলে?

নিউজ ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য দল গঠন করেছে ১২টি ক্লাব। ‘প্লেয়ার্স ড্রাফটের’ মাধ্যমে রবিবার বিভিন্ন দল বেছে নিয়েছে নিজেদের পছন্দের খেলোয়াড়। বিশ্বকাপের পর কয়েক দিন বিশ্রাম পেয়েছিলেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে গেছেন। বাকি ক্রিকেটারদের সেই বিশ্রাম শেষ হচ্ছে আর কদিন পর থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে।

প্লেয়ার্স ড্রাফটের এই লটারিতে সম্ভবত সবচেয়ে ভাগ্যবান আবাহনীই, তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে পেয়েছে দলটি। মোহামেডানও খুশি হতে পারে, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমকে পেয়েছে সাদা-কালোরা। কলাবাগান পেয়েছে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মাহমুদউল্লাহ গেছেন শেখ জামালে। আর রানে ফেরার লড়াইয়ে ব্রত সৌম্য সরকার এবং আবু হায়দারকে দলে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান গেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। নাসির হোসেন খেলবেন প্রাইম দোলেশ্বরের হয়ে।

জাতীয় দলের অন্যান্য তারকাদের মধ্যে ইমরুল কায়েসকে পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন, মমিনুল হক গেছেন ভিক্টোরিয়াতে, রাজিন সালেহ ক্রিকেট কোচিং স্কুলে, অলক কাপালি গাজী গ্রুপে।

গত মৌসুমের স্কোয়াড থেকে দুজন করে ক্রিকেটার রাখতে পেরেছে ক্লাবগুলো। যে সব খেলোয়াড় অবিক্রিত রয়েছেন পরে তাদেরকে দলে নিতে পারবে ক্লাবগুলো।

basic-bank

Be the first to comment on "মাশরাফি-সাকিব-তামিমরা কে কোন দলে?"

Leave a comment

Your email address will not be published.


*