শিরোনাম

মাসিক নিয়ে লজ্জা জড়তা কাটিয়ে ওঠার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, মেয়েদের মাসিকের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কোন ভয় বা লজ্জা পেলে চলবে না।
মাসের নির্দিষ্ট কয়েকটি দিন সবচেয়ে বেশি সমস্যায় ভোগে বয়ঃসন্ধির মেয়েরা উল্লেখ করে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, ‘সুতরাং, পরিবারের নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্কের দায়িত্ব তাদের সমস্যাগুলো জানা এবং জড়তা কাটিয়ে তাদের সাথে কথা বলা।’ আজ শনিবার বিশ^ মাসিককালীন স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এক বর্ণাঢ্য “রোড শো”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে সকাল সাড়ে ৮টায় বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি।
“সর্বত্র সবার জন্য – মাসিক গুরুত্বপূর্ণ”- এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব মাসিককালীন স্বাস্থ্য দিবস।
উল্লেখ্য, মাসিক নিয়ে অনেকের ভুল ধারণা বা কুসংস্কার আছে। কন্যা সন্তানের সঠিক সময়ে মাসিক হওয়া তার শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার পূর্বশর্ত। এ সময় সুস্থ থাকার জন্য রয়েছে বেশ কিছু করণীয়। মুলতঃ এসব বিষয়ে সবাইকে সচেতন করতেই এই রোড শো এর আয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের মেয়েরা এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তাদের এখন মাসিকের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে ভয় বা লজ্জা পেলে চলবে কেন?”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ দক্ষতা ও অর্জন রয়েছে। এখন আমরা মনোযোগ দিচ্ছি কমিউনিটি ভিত্তিক কর্মকা-ের দিকে। আর এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।”
দিনটিকে সামনে রেখে বৃহস্পতিবার ঢাকার মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজন করা হয় এক দিনব্যপী কর্মশালার। এতে স্কলাস্টিকা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মগবাজার গার্লস হাইস্কুলসহ ঢাকার প্রথম সারির কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাসিক বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, বি এ সিদ্দিকি রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট-এর শিক্ষার্থীরা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

basic-bank

Be the first to comment on "মাসিক নিয়ে লজ্জা জড়তা কাটিয়ে ওঠার আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*