শিরোনাম

মিচেল স্টার্কের ভারত সফর শেষ

নিউজ ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ যখন মাঠের ঘটনায় মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে; ঠিক তখন অজি শিবিরে এল দুঃসংবাদ। ডান পায়ের পাতায় চিড় ধরায় ভারত সফরের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধান পেসার মিচেল স্টার্ক। ফলে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে তাকে পাচ্ছে না স্টিভেন স্মিথ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার সময় ব্যাথা অনুভব করেন স্টার্ক। ম্যাচ শেষে হাসপাতালে যেতে হয় তাকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রাপ্ত রিপোর্টে দেখা যায় তার পায়ের পাতায় চিড় ধরেছে। এজন্য কমপক্ষে দুই সপ্তাহের চিকিৎসা প্রয়োজন তার। এজন্য দেশে ফেরার বিমানে ওঠা ছাড়া কোনো বিকল্প নেই তার সামনে।

অজিদের ফিজিও ডেভিড ব্রিকলি বলেছেন, “ব্যাঙ্গালুরু টেস্টেই ব্যথা অনুভব করেছিল স্টার্ক। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। আশা করেছিলাম, বিশ্রাম নিলেই সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু ব্যাথা ক্রমেই বেড়ে যাওয়ায় পায়ের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে চিড় ধরা পড়ে। তাই আমরা সিদ্বান্ত নিয়েছি চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে। ফলে পরের দুই টেস্টে খেলতে পারবেন না স্টার্ক। ”

আগামী ১৬ মার্চ থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ধর্মশালায় ২৫ মার্চ থেকে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।

basic-bank

Be the first to comment on "মিচেল স্টার্কের ভারত সফর শেষ"

Leave a comment

Your email address will not be published.


*