শিরোনাম

মুজিব বর্ষ উপলক্ষ্যে লোহাগড়ায় কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

মুজিব বর্ষ উপলক্ষ্যে লোহাগড়ায় কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

নিউজ ডেস্ক ॥ মুজিব বর্ষ উপলক্ষ্যে লোহাগড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পারিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের মাঝে বারি মাল্টা-১, থাই পেয়ারা-৫ এবং সীডলেস চায়না লেবুর চারা বিতরণ করা হয়।

basic-bank

Be the first to comment on "মুজিব বর্ষ উপলক্ষ্যে লোহাগড়ায় কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*