শিরোনাম

মুস্তাফিজকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে স্বপ্নের চেয়েও দামি একটি বছর ২০১৫ এবং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পাওয়া `কাটার` খ্যাত মুস্তাফিজুর রহমান। এখন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় তারকা মুস্তাফিজ। বাঁ হাতি পেসারের আগমন ঝড়ের গতিতে। অনেকটাই যেন সিনেমার মতো। আসলেন, খেললেন, নিজে জিতলেন,দেশকেও জেতালেন।

তবে এবার আইপিএল চ্যাম্পিয়ন দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত টাইগার এই পেসার। ভক্তদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানাতে তার সহধর্মিনী ও মেয়েসহ হাজির হন। এরি ফাঁকে সেই জেলা প্রশাসকের কন্যা মুস্তাফিজের সাথে একটি ছবি তুলেন। কিন্তু ‘এবেলা’ এই মেয়েটির সাথে মুস্তাফিজের রোমান্টিক গল্পের ইঙ্গিত দেয়।

তারা তাদের কলামে লিখেন, এই মেয়েটি কি মুস্তাফিজের প্রেমিকা? বাংলাদেশবাসী তার উত্তর খুঁজছেন।” এছাড়াও তারা লিখেন, ‘সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করে বাংলাদেশে ফেরার পরে অনেকেই মুস্তাফিজুরের সঙ্গে দেখা করতে যান সাতক্ষীরায়। সেই সময় একটি মেয়ে মুস্তাফিজুরের সঙ্গে ছবি তোলেন। আর এই ছবিই জন্ম দিয়েছে যাবতীয় জল্পনার। মুস্তাফিজুরের প্রেম নিয়ে চলছে চর্চা। জানা গিয়েছে মেয়েটি মুস্তাফিজুরের গ্রামেরই।”

কিন্তু সে সংবাদের কোনো ভিত্তি নেই। পরে ‘এবেলা’ এই সংবাদটি তাদের পোর্টাল থেকে সড়িয়ে নেয়।

basic-bank

Be the first to comment on "মুস্তাফিজকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার"

Leave a comment

Your email address will not be published.


*