শিরোনাম

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

নিউজ ডেস্ক : যশোরের নতুন উপশহরের একটি বাড়িতে এক চীনা নাগরিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চাংহিং সং (৪৫)।

ঘটনায় জড়িত অভিযোগে ওই চীনা নাগরিকের দোভাষী কাম পিএস নাজমুল হাসান পারভেজ ও তার ভাইয়ের ছেলে মুক্তাদির চৌধুরী রাজুকে পুলিশ আটক করেছে। ঢাকায় বাসা থাকলেও ব‌্যবসার জন‌্য প্রায়ই তাকে যশোরে থাকতে হত। যশোরে তিনি থাকতেন জেইলরোডের বেলতলার এক বাসায়। বুধবার রাতে উপশহরের জেল রোডের ভাড়া বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শস্যা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ইজি বাইক ব্যবসার টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তিনি আরো জানান, বাড়িটি র‌্যাব, পুলিশ, ডিবি ও সিবিআই অবস্থান নিয়ে ঘেরাও করে রেখেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ‌্যে একজন ওই চীনা নাগরিকের ব‌্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)। অন‌্যজন তার ভাইপো মুক্তাদির রহমান রাজু। তাদের দুজনেরই বাড়ি নেত্রোকোণা জেলায়। তিন তলা যে বাড়ি থেকে পুলিশ চেং হি সংয়ের লাশ উদ্ধার করেছে, তার মালিক মাসুদুর রহমান মিলন জানান, তার বাড়ির নিচতলা গুদাম হিসেবে ব‌্যবহার করার জন‌্য সাত মাস আগে ভাড়া নেন ওই চীনা নাগরিক।
পরিদর্শক রফিকুল বলেন, হত‌্যাকাণ্ড ঘটানোর পর বুধবার রাত ৯টার দিকে ঢাকায় ওই চীনা নাগরিকের স্ত্রী টোমা লাইনকে ফোন করে নাজমুল বলেন, চেং হি সংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর টোমা লাইন বিষয়টি ঢাকায় চীনা দূতাবাসকে জানান এবং রাতেই রওনা হয়ে সকালে যশোরে পৌঁছান। এরইমধ‌্যে ঢাকা থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তোলপাড় শুরু হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ওই গুদামে গিয়ে চেং হি সংয়ের লাশ পায় পুলিশ। পরিদর্শক রফিকুল বলেন, গ্রেপ্তর দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত‌্যার কথা স্বীকার করেছে। তাদের পোশাকেও রক্তের আলামত দেখা গেছে।

যশোর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পিটিয়ে ও শ্বাসরোধ করে ওই চীনা ব‌্যবসায়ীকে হত‌্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেছে, ব‌্যবসার টাকা-পয়সা লুট করার জন‌্য গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে তারা এ ঘটনা ঘটায়। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, এরই মধ্যে নিহতের স্ত্রী প্রমালাং যশোরে এসে পৌঁছেছেন। তিনি যেভাবে লাশ নিতে চান সেভাবেই আমরা পাঠাবো। এ সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন। ডিসি ও এসপিসহ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

basic-bank

Be the first to comment on "যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*