নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোরশেদ আলম নামে এক যাত্রীর পেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, সোমবার রাতে মালয়েশিয়া থেকে এমএইচ ১৯৬ ফ্লাইটে ঢাকায় শাহজালালে আসেন। এরপর কাস্টমস হলে ঘোরাঘুরি করছিলেন তিনি। কাছে শুল্কযোগ্য কোন পণ্য আছে কি না জানতে চাইলে কর্মকর্তাদের ওপর রেগে যান তিনি। গোয়েন্দা কর্মকর্তাদের নাম, পদবী জানতে চেয়ে দেখে নেয়ার হুমকি দেন। এক পর্যায়ে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করে তার তল পেটের ভেতরে থাকা স্বর্ণের বারের অস্তিত্ব টের পাওয়া যায়। মঙ্গলবার সকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে পেটের ভেতর থাকা ১০টি সোনার বার বের করেন তিনি। এসব সোনার মোট ওজন ১ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। সোনা চোরাচালানের অভিযোগে খোরশেদকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এর আগেও শুল্ক গোয়েন্দাদের বেশ কয়েকটি অভিযানে চোরাচালানীদের পেট থেকে সোনার বার জব্দ করার ঘটনা ঘটেছে।
যাত্রীর পেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

Be the first to comment on "যাত্রীর পেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার"