শিরোনাম

যাত্রীরা নগ্ন হয়ে চলাচল করেন এই বিমানে! (ভিডিও সহ)

নিউজ ডেস্ক : অনেকেই বিমান যাত্রা ভালোবাসেন। আবার অনেকেই এই যাত্রাকে খুব একটা পছন্দ করেন না। তবে, সে আপনি পছন্দ করেন বা না করেন, কম্পিটিশনের যুগে একাধিক বিমান সংস্থা যাত্রী আকর্ষণে অবলম্বন করেছে নতুন নতুন পন্থা।

বিশ্বের বিভিন্ন দেশে যেমন রয়েছে সরকারি বিমান পরিবহন ব্যবস্থা, তেমনই রয়েছে বেসরকারি সংস্থার বিমান। তবে, যাত্রী আকর্ষণে কিছু সংস্থা এমন কিছু নিয়ম চালু করেছে যা অভিনব তো বটেই, কিছুটা বিচিত্রও।

২০০৮ সালে জার্মানির একটি বিমান সংস্থা ‘ট্যা রিচেস্ট’ তাদের যাত্রীদের জন্য একটি বিশেষ রুটে চালু করে এক পরিষেবা। সেই পরিষেবা অনুসারে যাত্রীরা আরফুর্ট থেকে বাল্টিক সি-এর একটি রিসোর্টে যাওয়ার জন্যই ওই পরিষেবাটি পাওয়া যাবে। সেখানে যাত্রীরা বিমানে সম্পূর্ণ নগ্ন হয়েই উঠতে পারেন। এখানেই শেষ নয়, গোটা রাস্তাটাই তারা বিমানে নগ্ন অবস্থায়ই সফর করতে পারবেন। ওই রিসোর্টেও তারা ওই একই পরিস্থিতিতেই থাকতে পারেন বলে সংস্থার পক্ষ থেকে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "যাত্রীরা নগ্ন হয়ে চলাচল করেন এই বিমানে! (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*