নিউজ ডেস্ক : অমিতাভ বাচ্চনকে সরাচ্ছেন রণবীর কাপুর? জল্পনা, ‘কওন বনেগা ক্রোড়পতি’ শোয়ের নতুন সিজনে নাকি তিনিই সঞ্চালকের আসনে বসবেন। যদিও চ্যানেলের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
জনপ্রিয় ব্রিটিশ গেম শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিওনেয়ার’–এর আদলে ২০০০ সালে ভারতে শুরু হয় কেবিসি। কোটি টাকা জেতা নয়, বরং অমিতাভের মুখোমুখি বসাই ছিল মূল আকর্ষণ। দিন কয়েকের মধ্যেই চরচরিয়ে উঠে যায় টিআরপি।
তারপর থেকে কেবিসির মানেই অমিতাভ। একটি সিজনে শাহরুখ সঞ্চালনা করেন। যদিও তেমন জমেনি। তার পরের সিজনে ফের সঞ্চালকের আসনে বসেন অমিতাভ। নতুন সিজনে কেন রদবদল? সেই জবাব যদিও মেলেনি। খবর, বয়সের কারণে নাকি সরতে চাইছেন অমিতাভ।
সূত্র- আজকাল

Be the first to comment on "রণবীর কাপুর এবার কেবিসির সঞ্চালক!"