শিরোনাম

রাজশাহীর বিপক্ষে বিপদে চিটাগং

নিউজ ডেস্ক : রাজশাহী কিংসকে এবারের বিপিএলে আগের দেখায় হারিয়েছিল চিটাগং ভাইকিংস। মিরপুরে শনিবারের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতলে রাজশাহী কিংস বাদ।

প্লে অফ বা শেষ চারের ৪ দলই নির্ধারিত হয়ে যাবে। রাজশাহী জিতলে হিসেবটা রবিবারের ম্যাচের ওপর নির্ভর করবে। সেই হিসেবে এটা তো ড্যারেন স্যামিদের জন্য অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে দারুণ ভাবে সাড়া দিয়েছে দল। শুরুতেই তারা বিপদে ফেলে দিয়েছে তামিম ইকবালের চিটাগংকে।
এই রিপোর্ট লেখার সময় ৭ ওভারে ৪ উইকেটে ২৫ রান চিটাগংয়ের। (৩) শোয়েব মালিক (৩) ব্যাট করছেন জাকির হাসানকে (১) নিয়ে। কিন্তু ফিরে গেছেন তামিম ইকবাল (০), এনামুল হক (৮) ও জহুরুল ইসলাম (১৩) ও ক্রিস গেইল (৫)।

তামিম ম্যাচের প্রথম বলেই ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের বলে বোল্ড হয়েছেন। পরের ওভারে মেহেদী হাসান মিরাজ তুলে নেন এনামুল হককে। বিপিএলে এই ম্যাচ দিয়ে অভিষেক হল ১৭ বছরের অফ স্পিনার আফিফ হোসেনের। তাকে প্রথম দুই বলে বাউন্ডারি মেরে স্বাগত জানান জহুরুল। কিন্তু তৃতীয় বলেই উইকেট আফিফের। কিন্তু রিপ্লে জানাচ্ছে, আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। আফিফের পরের ওভারটা তার জন্য স্বপ্নের মতো। টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ব্যাটসম্যান গেইলকে যে বোল্ড করে দিলেন এই টিনএজার। অভিষেকেই। তার বলের লাইনই ধরতে পারেননি গেইল।

এখন ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তারা প্লে অফে ১ নম্বর হিসেবেই খেলবে। কারণ অন্য কোনো দলের পয়েন্ট ১৬ হবে না। ১১ ম্যাচে ১২ পয়েন্ট তিন দলের। রংপুর, চিটাগং ও মাহমুদ উল্লাহর খুলনা টাইটান্সের। রাজশাহী কিংসের ১১ ম্যাচে ১০ পয়েন্ট। বাদ পড়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।

basic-bank

Be the first to comment on "রাজশাহীর বিপক্ষে বিপদে চিটাগং"

Leave a comment

Your email address will not be published.


*