নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
আজ রবিবার বিকেল সাড়ে চারটায় পূর্ব নির্ধারিত এই সংলাপ শুরু হয়।
সংলাপে বিএনপির পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বঙ্গভবনের দরবার হলে বিকেল সাড়ে ৪টায় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনায় বসেন রাষ্ট্রপতি। সাধারণ নির্বাচনের জন্য বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে সব রাজনৈতিক দলের আস্থাশীল ইসি গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি।
বিএনপির প্রতিনিধি দলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি"