শিরোনাম

রোয়ানুর আঘাতে প্রাণহানির ঘটনায় খালেদার শোক

নিউজ ডেস্ক: দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি ঘূর্ণিঝড়ে আহত, নিখোঁজ ও হাজার হাজার বাড়িঘর ও ফসলী জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।

শোকবার্তায় সরকারের উদ্দেশ্যে খালেদা বলেছেন, অবিলম্বে নিখোঁজ মানুষদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আহতদের সুচিকিৎসা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মানসহ জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ করুন।

একইসঙ্গে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "রোয়ানুর আঘাতে প্রাণহানির ঘটনায় খালেদার শোক"

Leave a comment

Your email address will not be published.


*