শিরোনাম

লক্ষ্মীপুরে বাহিনী প্রধান জসিমসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী বাহিনী প্রধান জসিম এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জসিমের কাছ থেকে দুটি এলজি, একটি বন্দুক এবং ছয় রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

একই সঙ্গে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকার কৃষক আব্দুস ছাত্তারকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক নেওয়া দুই লাখ টাকার চেকসহ আরো চার লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাত ১০টার দিকে নিজের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন। এর আগে দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাহিনী প্রধান সন্ত্রাসী জসিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর থানায় ছয়টি মামলা রয়েছে। জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে।

এসপি জানায়, সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের কৃষক আব্দুর ছাত্তার জমি বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখেন। খবর পেয়ে সন্ত্রাসী জসিম এবং তার সহযোগীরা বুধবার সকালে ওই কৃষকের ঘরে গিয়ে অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকার চেক আদায় করে। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পরে দুপুর ১২টার দিকে জসিমের সহযোগী সিফাত জেলা শহরের এনসিসি ব্যাংক থেকে ওই চেকের টাকা উত্তোলন করতে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী নোমান ও মাহবুব নামের জসিমের আরো দুই সহযোগীকে পৃথক স্থান থেকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় পুলিশ দক্ষিণ হামছাদী এলাকায় অভিযান চালিয়ে জসিমকে আটক করা করে। এ সময় তার কাছ থেকে দুটি এলজি, একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ছাড়া একই এলাকার কোহিনুর নামের অপর এক নারীর কাছ থেকে জোরপূর্বক নেওয়া ইসলামী ব্যাংকের আরো চার লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে বাহিনী প্রধান জসিমসহ গ্রেপ্তার ৪"

Leave a comment

Your email address will not be published.


*