শিরোনাম

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

আশিক, ভ্রাম্মমান প্রতিনিধি: লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান’র পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলো’র লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, প্রকৌশলী (এলজিইডি) কাজী আবু সাঈদ মোহাম্মাদ জসিম, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যমল চন্দ্র রায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগড়া উপজেলা আহবায়ক শাহজাহান সাজু, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ, প্রমুখ। এ সময় তিনি সকলের সহযোগিতা, ভালোবাসা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা"

Leave a comment

Your email address will not be published.


*