জাহিদুল ইসলাম ঝুনু, ভ্রাম্মমান প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে লোহাগড়া থানা ও নড়াইল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের যৌথ টিম।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেওয়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলা কৃষকলীগের সদস্য ফরিদ শেখ, লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা বাদশা মোল্যা, আল আমিন গাইন, জালাল উদ্দিন বিপ্লব @ বিপু, জামির হোসেন অপি, মহাসিন মোল্যা, লোহাগড়া উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোজাম খাঁ, সাবেক কমিশনার ও লোহাগড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আনিচুর রহমান @ আনিচ, করিম শেখ, মাহাবুর মোল্যা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকতারুজ্জামান ফকির।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।

Be the first to comment on "লোহাগড়ায় নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মী আটক"