নিউজ ডেস্ক ॥ উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩জুন) দুপুরে লোহাগড়া পৌর আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম সাবু এ কমিটি ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক কাজী আব্দুল আলীম, এসএম এহসানুল হক কুশল, সৈয়দ আমিনুল ইসলাম জাকির, রবিউল ইসলাম ও মোঃ ইমামুল শেখ। এ সময় লাহুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের মোঃ কামরুল ইসলামকে সভাপতি ও রাসেল শেখকে সাধারান সম্পাদক,সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম নাদিম, সহ-সাধারন সম্পাদক মোরশেদ মোল্যা ও সাংগঠনিক সম্পাদক শেখ শওকতুর রহমান কাবুলের নাম ঘোষনা করেন।
উল্লেখ্য,গত ২০০০ সালের ১৮ ডিসেম্বর লাহুড়িয়া স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম সাবুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আ‘লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, নড়াইল জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল ও সাধারন সম্পাদক এসএম পলাশ। এছাড়াও সম্মেলনে আ‘লীগের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের কমিটি গঠন
সভাপতি কামরুল ইসলাম ও সাধারান সম্পাদক রাসেল শেখ
Be the first to comment on "লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের কমিটি গঠন"