নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের হিসাব রক্ষক আকাশ মন্ডলকে মঙ্গলবার (৭আগষ্ট) দুপুরে অপহরনের ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের রিন্টু মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৩) আমাদা আদর্শ কলেজের হিসাব রক্ষকের পদে দায়ীত্ব পালন করেন। তিনি কলেজ থেকে বাহিরে বের হলে একই ইউনিয়নের হামারোল গ্রামের গোলে খা’র ছেলে সাইফুল খা’র নেতৃত্বে ৮/১০ জন, সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে মঙ্গলবার ৭আগষ্ট দুপুর ১২টার দিকে অপহরন করে মটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বেধে রাখে। পরে অপহরন কারিরা বিকালে আকাশের মা পলি বেগমের মোবাইলে ফোন করে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে ছেলেকে জিবিত ছাড়িয়ে আনতে বলে নিদিষ্ট সময়সীমা বেধে দেয়। এ সময়ের মধ্যে টাকা দেয়া না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। পলি বেগম, বিষয়টি লোহাগড়া পুলিশকে অবহিত করেন। লোহাগড়া থানা পুলিশ প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে জসিম শেখের বাড়িতে অভিযান চালায়। জসিম শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সিডি বাজার এলাকার মাঠের মধ্যে নেওয়ার সময় পুলিশ আকাশকে উদ্ধার করে অপহরনের সাথে সরাসরি জড়িত থাকায় জসিম শেখ, মঙ্গলহাটা গ্রামের নাজমুল হুসাইন (মিলন) ও জিয়াকে আটক করেন। এ ঘটনায় বুধবার আকাশের মা পলি বেগম বাদী হয়ে সাইফুল খান ও মিলন মোল্যাকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য বুধবার সকালে আসামী ও ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে অপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "লোহাগড়ায় অপহরনের ১২ ঘন্টা পর হিসাব রক্ষক আকাশ উদ্ধার"