শিরোনাম

লোহাগড়ায় মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন লোহাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল শিকদার। বৃহস্পতিবার (২জুলাই) বিকালে বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে নজরুল শিকদার’কে এ পদে নির্বাচিত করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান। সভাপতি পদে নজরুল শিকদারের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লিপন শিকদার এবং সমর্থন করেন অপর সদস্য মোঃ কামাল মৃধা। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে নজরুল শিকদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র সরকার নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র সরকার, অভিভাবক সদস্য কামাল শেখ (কলম), কবির শেখ, সংরক্ষিত মহিলা সদস্য রাণী শিকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ শরীফুল ইসলাম ও জয়নূল আবেদীন,প্রমুখ।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত"

Leave a comment

Your email address will not be published.


*