শিরোনাম

লোহাগড়ায় ২১ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী নয়ন আটক

লোহাগড়ায় ২১ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী নয়ন আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে বুধবার বিকালে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিমাই চন্দ্র মন্ডল’র নের্তৃত্বে সংগীয় এএসআই আব্দুল হাকিম, এএসআই লুৎফর রহমান ও এএসআই রাসেল রানাকে নিয়ে অভিযান চালিয়ে, উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামের হাসান মোল্যার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নয়ন মোল্যা (৩০) কে বুধবার (৩০আগষ্ট) বিকাল ৪টার দিকে জয়পুর চাঁচই পূর্বপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং এছাড়াও ঢাকার একটি মাদক মামলায় গ্রেফাতারী পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ২১ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী নয়ন আটক"

Leave a comment

Your email address will not be published.


*