শিরোনাম

শাবির প্রথম বর্ষের ভর্তি শুরু

নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবষের্র প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি শুরু আজ রবিবার। ভর্তি কার্যক্রম চলবে ২০ ডিসম্বর পর্যন্ত।

ভর্তি কমিটি জানায়, মেধা তালিকা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বি ইউনিটের গ্রুপ ১ এর ১ থেকে ৭০০ পর্যন্ত, আগামীকাল সোমবার সকাল ৯টায় মেধা তালিকায় স্থান পাওয়া একই ইউনিটের ৭০১ থেকে ১১৫৯ পর্যন্ত , বেলা ২টায় একই ইউনিটের গ্রুপ-২ এর ১ থেকে ৩০ পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে বি ইউনিটের সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

২০ ডিসেম্বর সকাল ৯টায় এ ইউনিটে বিজ্ঞান বিভাগের মেধা তালিকায় ১ থেকে ২২৪ ও ১১টায় মানবিক বিভাগের মেধা তালিকায় ১ থেকে ৩১০ এবং বেলা ২টায় বাণিজ্য বিভাগের মেধা তালিকার ১ থেকে ৮৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য সাক্ষাত্কার নেওয়া হবে। বিকাল ৪টায় এ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "শাবির প্রথম বর্ষের ভর্তি শুরু"

Leave a comment

Your email address will not be published.


*